আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে মারামারি, দুই পুলিশ আহত

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্বরত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন এএসআই ও কনস্টেবল আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
                                                             প্রতীকী ছবি
জানা গেছে, রাতে মদ পান করে মাতাল অবস্থায় আওয়ামী লীগের এক নেতা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত পুলিশের এএসআই রিয়াজ রুবেল তাকে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই এএসআই রিয়াজ রুবেলের উপর হামলা চালায়। এ সময় দায়িত্বরত কনস্টেবল রাসেল মাহমুদ এগিয়ে এলে তার উপরও হামলা চালায় ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিরা।
খবর পেয়ে পল্টন থানা পুলিশের ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রিয়াজ রুবেল ও রাসেল মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



সূত্র:- শীর্ষনিউজ/ diganta.net

Comments

Popular posts from this blog

CATALONIA DECLARES INDEPENDENCE BUT WHAT WILL BE NEXT IS WHOLE WORLD ACCEPT ?

ROHINGYA REFUGEES SHARE STORIES OF SEXUAL VIOLENCE

HOW THE WORLD REACTED TO FRIDAY'S EVENTS ! WHY WORLD LEADER'S NOT ADMITTED CATATONIA INDEPENDENCE?