বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: চট্টগ্রাম -১, মীরস্বরাই আসন


মীরসরাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা । আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশে ১০টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার এই আসনে ১৯৭৩ সালে ১ম সংসদ নির্বাচন থেকে নির্দিষ্ট জেলা আসনে প্রার্থী প্রদান শুরু করে। ১৯৭৯ সালে অনুষ্ঠিত ২য় সংসদ নির্বাচন থেকে বাংলাদেশের পরবর্তী নির্বাচনগুলো প্রধান দুদলের মধ্যে প্রতিদন্দ্বী হয়ে ওঠে। যে কারণে এই আসনের সংসদ নির্বাচন গুলো ছিল বেশি আমেজ ও উৎসব মুখর।
চট্টগ্রামের প্রবেশদ্বার পাহাড় আর সাগরঘেরা জনপদ মীরসরাই। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ২৭৮ নম্বর চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন। জনসমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এখানে প্রায় সমান সমান। তবে প্রতিটি নির্বাচনে এ আসনে অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারণ হয়। যে দল নির্বাচনী মাঠে শক্তি-সামর্থ্য আর কৌশলের রসায়ন ঘটাতে পারবে জয় তাদের সুনিশ্চিত স্বাধীনাত্তোর অতীতে দেখা গেছে প্রতিটি নির্বাচনে।
১ম সংসদ এ ১৯৭৩ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য ,২য় সংসদ ১৯৭৯ সালে ওবাইদুল হক খোন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বচিত হয়েছেন , ৩য় সংসদ ১৯৮৬ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তার আসন পুনরুদ্ধার করেন , ৪র্থ সংসদ ১৯৮৮ আবু ছালেক জাতীয় পার্টি থেকে ৫ম সংসদ ১৯৯১ মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নতুন মুখ হিসাবে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন , ৬ষ্ঠ সংসদ ১৯৯৬  ওবায়দুল হক খোন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিতর্কিত নিয়মরক্ষার নির্বাচনে সংসদ হন , ৭ম ১৯৯৬ (জুন) খালেদা জিয়া উপ-নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন ,৮ম সংসদ ২০০১ মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন , ৯ম সংসদ ২০০৮ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ১০ম সংসদ ২০১৪ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরপর নির্বাচিত হন ।
এই নির্বাচনে বরাবরের মত  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে হেভিওয়েট প্রার্থী সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীরইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বিএনপি থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন । আগামি নির্বাচনে কার দখলে যায় সেটা দেখার বিষয়।
১৯৯০ সালে ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আসনে 'লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ২৭ হাজার ভোটে পরাজিত করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন নবীন প্রার্থী এম জিন্নাহ্।
১৯৯৬ সালে ১৫ (ফেব্রুয়ারি) ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলবিহীন একক নির্বাচনে যুবদল নেতা এম কাশেমকে পরাজিত করে বিএনপি প্রার্থী ওবাইদুল হক খোন্দকার বিজয়ী হন।
১৯৯৬ সালের ১২ জুন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আসন থেকে লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রায় হাজার ভোটে পরাজিত করে জয়ী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরবর্তী সময়ে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে বিএনপি প্রার্থী এম জিন্নাহকে পরাজিত করে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২০০১ সালের পহেলা অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পরাজিত করে জয়লাভ করেন বিএনপি প্রার্থী এম জিন্নাহ্। এসব নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগ বিএনপি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল পাঁচ হাজার থেকে ১০ হাজারের মধ্যে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর) ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীকে পরাজিত করে লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ী হন।
২০১৪ সালের জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্ধীতা নির্বাচিত হন এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রী হন।

Comments

Popular posts from this blog

মিয়ানমারকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কড়া হুশিয়ারী রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে

আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে মারামারি, দুই পুলিশ আহত

বাংলাদেশের সেনা অফিসারের মহানুভবতা আর বর্মী সেনার অত্যাচার কি অবাক চিত্র !! এপার ওপার